বাংলার মুখ (পর্ব - ২)
অভিজিৎ মুখোপাধ্যায়,
নিউ-দিল্লি
প্রশ্নাবলী
২১. পশ্চিমবাংলায় মোট কয়টি জেলা আছে ?
২২. পশ্চিমবাংলার সবচেয়ে বড় জেলা কোনটি ?
২৩. পশ্চিমবাংলার সবচেয়ে ছোট জেলা কোনটি ?
২৪. পশ্চিমবাংলা কিসের জন্যে বিখ্যাত ?
২৫. উত্তর ২৪-পরগনার প্রধান শহরটির নাম কি ?
২৬. দক্ষিন ২৪-পরগনার প্রধান শহরটির নাম কি ?
২৭. দক্ষিন দিনাজপুর জেলার প্রধান শহরটির নাম কি ?
২৮. হুগলি জেলার প্রধান শহরটির নাম কি ?
২৯. কে প্রথম শহর কলকাতাকে ‘প্রাসাদ নগরী’ নামে ভূষিত করেছিলেন ?
৩০. কে প্রথম শহর কলকাতাকে ‘আনন্দ নগরী’ নামে ভূষিত করেছিলেন ?
৩১. ক্লাইভ স্ট্রিট নামে রাস্তার নামকরণ কে করেছিলেন ?
৩২. ক্লাইভ স্ট্রিটের বর্তমান নাম কি ?
৩৩. পশ্চিমবাংলার সবচেয়ে বড় রেলওয়ে প্লাটফর্ম কোনটি ?
৩৪. পশ্চিমবাংলার সবচেয়ে বড় রেলষ্টেশন কোনটি ?
৩৫. পশ্চিমবাংলার সর্বোচ্চ রেলষ্টেশন কোনটি ?
৩৬. অযোধ্যা পাহাড় পশ্চিমবাংলার কোন জেলায় অবস্থিত ?
৩৭. শুশুনিয়া পাহাড় পশ্চিমবাংলার কোন জেলায় অবস্থিত ?
৩৮. মামা-ভাগ্নে পাহাড় পশ্চিমবাংলার কোন জেলায় অবস্থিত ?
৩৯. পশ্চিমবাংলার কোন জায়গায় পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায় ?
৪০. পশ্চিমবাংলার কোন জায়গায় বালুচরি শাড়ি বিখ্যাত ?
উত্তর
২১. পশ্চিমবাংলা মোট ২৩টি জেলা নিয়ে গঠিত ।
২২. জনসংখ্যার দিক থেকে উত্তর ২৪-পরগনা এবং আয়তনের দিক থেকে দক্ষিন
২৪-পরগনা ।
২৩. দক্ষিন দিনাজপুর
২৪. পশ্চিমবাংলায় স্থিত বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরের জন্যে জগৎ বিখ্যাত
।
২৫. বারাসত ।
২৬. আলিপুর ।
২৭. বালুরঘাট ।
২৮. চুঁচুড়া ।
২৯. রবার্ট ক্লাইভ ।
৩০. ফরাসী লেখক Dominique Lapierre ।
৩১. 1757 খ্রিষ্টাব্দে রবার্ট ক্লাইভ স্বয়ং নামকরণ করেছিল ।
৩২. নেতাজী সুভাষ রোড ।
৩৩. খড়গপুর ।
৩৪. হাওড়া ।
৩৫. ঘুম, দার্জিলিং ।
৩৬. পুরুলিয়া জেলা অবস্থিত ।
৩৭. বাঁকুড়া জেলা অবস্থিত ।
৩৮. বীরভূম জেলায় অবস্থিত ।
৩৯. পশ্চিমবাংলার বিষ্ণুপুর জেলায় ।
৪০. পশ্চিমবাংলার বিষ্ণুপুর জেলার ।
বাংলার মুখ (পর্ব - ১)
অভিজিৎ মুখোপাধ্যায়,
নিউ-দিল্লি
প্রশ্নাবলী
১. বাঙলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?
২. বাংলা ক্যালেন্ডার কোন রাজার আমলে শুরু হয়েছিল ?
৩. প্রচলিত বিশ্বাস অনুযায়ী মানুষের তৈরী কামান দলমাদল চালিয়েছিলেন স্বয়ং
শ্রীকৃষ্ণ । এটি বর্তমানে কোথায় অবস্থিত ?
৪. কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কে ?
৫. বর্তমান কলকাতা শহরের কোন জায়গায় জব চার্নক প্রথম পদার্পণ করেছিলেন
?
৬. কলকাতার মাটিতে জব চার্নক যেদিন প্রথম এসেছিলেন সেই তারিখটি কি ছিল
?
৭. কোন গ্রামগুলি মিলিয়ে কলকাতা শহরের সৃষ্টি ?
৮. কলকাতায় ব্রিটিশরা কোন সালে ফোর্ট উইলিয়াম তৈরী করে ?
৯. বাঙলার প্রথম নবাব কে ছিলেন ?
১০. মুর্শিদ কুলি খাঁ কোন সালে তাঁর রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে
স্থানান্তরিত করেন ?
১১. মুর্শিদ কুলি খাঁ কোন সালে নিজেকে নবাব ঘোষণা করেন ?
১২. কলকাতা পুলিশ বাহিনী কোন সালে তৈরী হয়েছিল ?
১৩. ইংরেজদের তৈরী প্রথম চার্চ কোনটি ?
১৪. প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস (1772 – 1785) কোন সালে
কলকাতায় এসেছিল ?
১৫. অখণ্ড বাংলার শেষ নবাব কে ছিলেন ?
১৬. সিরাজ-উ-দ্দৌল্লা কত সালে কলকাতা দখল করেছিলেন ?
১৭. বাংলার শেষ নবাব সিরাজ-উ-দ্দৌল্লা কলকাতা দখল করার পরে তিনি কলকাতার
নতুন নামকরণ করেছিলেন কলকাতা কি নামে পরিচিত হয়েছিল ?
১৮. ইংরেজ জেনারেল রবার্ট ক্লাইভ কত সালে কলকাতা পুনরুদ্ধার করেছিল ?
১৯. ভারতবর্ষের কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি ?
২০. পশ্চিমবাংলার সুপ্রাচীন শহরটির নাম কি ?
উত্তর
১. বাঙলার স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক । সপ্তম শতকে গুপ্ত সাম্রাজ্য পতনের
পরবর্তী সময়ে
২. রাজা শশাঙ্কের আমলে ।
৩. বিষ্ণুপুর অঞ্চলে অবস্থিত । মল্লরাজ বীর হাম্বীরের শৌর্যবীর্যের
প্রতীক দলমাদল । 1600 খ্রিষ্টাব্দে শ্রীজগন্নাথ কর্মকার তৈরী করেছিলেন ।
৪. জব চার্নক 24/8/1690 সালে কলকাতার মাটিতে পদার্পণ করেন । তিনি বাংলার
কাসীমবাজার এবং পরে বিহারের পাটনায় নিযুক্ত হয়েছিলেন । অনেকেই মনে করেন
যে, তিনি কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কিন্তু তথ্যটি ভুল । কলকাতা শহর কোন
বিশেষ ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত নয় কারণ জব চার্নক কলকাতায় আসার অনেক
আগে থেকেই সেখানে জনবসতি গড়ে উঠেছিল । 2003 সালে কলকাতা হাইকোর্ট দ্বারা
এই রায় প্রদান করা হয়েছিল ।
৫. সুতানুটি গ্রামে ।
৬. 24/8/1690 তারিখে ।
৭. তিনটি গ্রাম – সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা মিলিয়ে শহর কলকাতা ।
৮. 1696 খ্রিষ্টাব্দে ।
৯. মুর্শিদ কুলি খাঁ (1660 – 30/6/1727) তাঁর রাজত্বকাল ছিল ( 1717 –
1727) বাংলাদেশের ঢাকা শহরে তাঁর জন্ম । তিনি হিন্দু পরিবারে জন্মেছিলেন
। পালিত হয়েছিলেন মুসলমান পরিবারে । তাঁর রজধানী ছিল ঢাকায় । তিনি ষষ্ঠ
মুঘোল সম্রাট উরঙ্গজেবের পরম বিশ্বস্ত পাত্র ছিলেন ।
১০. 1704 খ্রিষ্টাব্দে ।
১১. 1716 খ্রিষ্টাব্দে সম্রাট ওরঙ্গজেবের অনুমতিক্রমে তিনি নিজেকে বাংলার
নবাব ঘোষণা করেন ।
১২. 1704 খ্রিষ্টাব্দে ।
১৩. 1709 খ্রিষ্টাব্দে তৈরী ফোর্ট উইলিয়াম চার্চ ।
১৪. 1750 খ্রিষ্টাব্দে ।
১৫. সিরাজ-উ-দ্দৌল্লা (1733 – 2/7/1757) তাঁর রাজত্বকাল ছিল (9/4/1756 –
23/6/1757)
১৬. 20/6/1756 তারিখে ।
১৭. আলিনগর ।
১৮. 2/1/1757 তারিখে ।
১৯. কলকাতা ।
২০. তাম্রলিপ্ত শহরের বর্তমান নাম তমলুক । এইটি পশ্চিমবঙ্গের পূর্ব
মেদিনীপুর জেলার একটি শহর ।