ভেজ ফ্রাইড রাইস - চিকেন চাপ
অনুসূয়া কোটাল,
উজ্জয়িনী, মধ্যপ্রদেশ
বাড়িতে সহজে পাওয়া যায় এমন খুব কম উপকরণ দিয়ে সুস্বাদু চিকেন চাপ এবং
ভেজ ফ্রায়েড রাইস বানানো যায়। এই দুটি পদ একসঙ্গে পরিবেশন করলে
বাড়িতেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়।
চিকেন চাপ
উপকরণ
চিকেন – ৫০০ গ্রাম
পেঁয়াজ – ২টি (পাতলা কুচি)
আদা-রসুন বাটা – ১½ টেবিল চামচ
টক দই – ৩ টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
হলুদ – ½ চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ½ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ (ঐচ্ছিক)
সরষের তেল বা সাদা তেল – ৪ টেবিল চামচ
নুন – স্বাদমতো
প্রণালী
১. চিকেনে দই, আদা-রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, নুন ও ২
টেবিল চামচ তেল দিয়ে ৩০ মিনিট মেখে রাখুন।
২. কড়াইয়ে বাকি তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত
ভাজুন।
৩. এবার মেরিনেট করা চিকেন দিয়ে মাঝারি আঁচে ৮–১০ মিনিট কষুন।
৪. ঢেকে দিন। চিকেন থেকেই জল বের হবে। প্রয়োজনে অল্প গরম জল দিন।
৫. চিকেন নরম হয়ে এলে গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আরও ২–৩ মিনিট
রান্না করুন।
আমাদের চিকেন চাপ পরিবেশন এর জন্য রেডি।
ভেজ ফ্রায়েড রাইস
উপকরণ
আগের দিনের ঠান্ডা ভাত – ৩ কাপ
গাজর – ১টি (কুচি)
বিনস – ৮–১০টি (কুচি)
ক্যাপসিকাম – ½টি
পেঁয়াজ – ১টি
রসুন – ৪ কোয়া (কুচি)
সয়াসস – ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ
নুন – স্বাদমতো
সাদা তেল – ২ টেবিল চামচ
প্রণালী
১. কড়াইয়ে তেল গরম করে রসুন ও পেঁয়াজ ১ মিনিট ভাজুন।
২. গাজর, বিনস ও ক্যাপসিকাম দিয়ে ৩–৪ মিনিট উচ্চ আঁচে নাড়ুন। সবজি
সামান্য মচমচে থাকলে সবচেয়ে ভালো লাগে।
৩. সয়াসস, গোলমরিচ ও সামান্য নুন দিন (সয়াসসে নুন থাকে, তাই সাবধানে
দিন)।
৪. এবার ঠান্ডা ভাত দিয়ে উচ্চ আঁচে ৩–৪ মিনিট নাড়তে থাকুন যাতে সব
উপকরণ ভালোভাবে মিশে যায়।
৫. চাইলে শেষে সামান্য মাখন বা কয়েক ফোঁটা তিলের তেল দিলে স্বাদ আরও
বেড়ে যায়, তবে না দিলেও দারুণ হবে।