স্বস্তিকা

শ্রীধর,

খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর।

হোক না বন্ধ রাখা আপ্যায়ন,
কাউকে না'ই বা করলাম আমন্ত্রণ,
থাক না আনন্দ,উল্লাস সব,
নিজের একান্ত গন্ডীর মধ্যে।

ভক্তি আর একাত্মতা,যদি করি নিবেদন,
ধান,দূর্বা,ফুল,চন্দন,হোক না অর্পিত,
আড়ম্বরহীন,জাঁকজমকহীন,আয়োজনের হোক না গঠন,
সবার মঙ্গলার্থে হোক আত্মিক বন্ধন।

হোক না উচ্চারিত, স্বরচিত আত্মিক শব্দমালা,
দূরে সরে যাক না বাকবিতন্ডা,
মতান্তর,বিরোধিতা,লোক-দেখানো আড়ম্বর,
উদ্দেশ্যসাধন'ই হোক না একমাত্র লক্ষ্য।

জ্বলে উঠুক না,উজ্বল প্রদীপ শিখা,
প্রতিটি দেহ-মনের অভ্যন্তরে,
ছারখার করে দিক,কালো অশরীরিগুলো,
প্রতিটি হৃদয়ে থাকুক 'স্বস্তিকা'।