শীত

ঝরনা সরদার,

দিল্লি

উত্তুরে হাওয়া বয়
শীতলতা ঘর ময়
সব লেপ কম্বল
ঠান্ডায় সম্বল,
।।শীতকাল।।

ছেলেটা স্কুলে যায়
মোটা সোয়েটার গায়
মনে মনে চিন্তা
পিকনিকে দিনটা,
।।শীতকাল।।

আকাশে ঘুড়ি ওড়ে
মা নারকেল কোরে
খুব হবে পিঠে পুলি
নবান্নে কোলাকুলি,
।।শীতকাল।।

উত্তুরে হাওয়া বয়
মন যেন গায়
এলো এলো আমাদের
এলো সবার প্রিয়,
।।শীতকাল।।