স্মৃতিতে অম্লান
শ্রীধর,
খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর।
বসেছিলাম ফুটপাথের দোকানে,
চা পানের জন্যে,
বেলা প্রায় এগারোটা হবে,
উষ্ণতার চুমুকে ছিলাম হন্যে।
হঠাৎ কানে বিকট আওয়াজ,
পটকা ফাটার মত,
'গেল,গেল রব' নিমেষে চারিদিকে,
জড়ো লোক শত শত।
দৌড়ে গিয়ে সামনে যেতেই,
দেখি দেহটার অবশেষ,
মালবাহী ট্রাকে চাপা পড়ায়,
সব কিছু হয়েছে শেষ।
পকেটে রাখা পোস্ট কার্ডটিতে লেখা,
প্রেরক :- অম্লান মাঝি,
শেষ লাইনে লিখেছে কিশোর,
"চিন্তা করো না মা, আমি ভাল আছি"।