শীতের মজা

বাসবদত্তা গুড়িয়া,

নিউ-দিল্লি

শীতের ছোঁয়ায় প্রস্ফুটিত নানা রঙের ফুল
উঠবে কত ফল এবারে কমলালেবু, কুল।
শীতের দিনে রোদ পোহানো সঙ্গে পড়া-সোনা
আছে পিকনিকের মজা, শীতল বায়ুর আনাগোনা।
কুয়াশার দিনে সূর্যি মামা কোথায় যে মুখ লুকায়
কখনো কখনো টানা সাত দিন দর্শন পাওয়া দায়।
ধোঁয়া ওঠা গরম কফি গরম স্যুপের সাথে
একটু যদি রোদটি বেরোয় গিয়ে বসি ছাতে।
গাজরের হালুয়া পিঠেপুলি পপকর্ন মুমফলি
গুড়গাট্টা গজ্জক চিক্কি গুড়ের পাটালি
ক্রিশ মাসের কেক নিউ ইয়ার পার্টি লোহড়ি মকরসংক্রান্তি
রিপাবলিক ডে সরস্বতী পূজা মজার নাইকো খামতি।
বসন্ত পঞ্চমী উপোস করে হলুদ শাড়ি পরে
মায়ের পায়ে অঞ্জলি দিই দারুন ভক্তি ভরে।
লাবরা খিচুড়ি কুলের চাটনি পূজার ভোগে খাই।
নারকেলি কুল আর শাঁখালু প্রসাদে আমার চাই।
কত রকম যে পরোটা খাই শীতের দিন এলে
মুলি গোবি মটর গাজর পরোটা মুখে গেলে
স্বর্গ সুখ মুখের ভেতর আত্মাতৃপ্তি হয়
চোখ বুজে শুধু স্বাদ নাও ভাই, এরে শীতকাল কয়।