শৈবলিনী
অনুপ কুমার চট্টরাজ,
দিল্লি।
জন্ম মম গহন পাষাণের হৃদয়ে
চলেছি জরতী পৃথিবীর গর্ভে
আলু-থালু কেশে জর্জরিত কলবরে।
অজস্র প্রতিবন্ধ লঙ্ঘন করে
চলেছি বিদ্যুৎ বেগে,
বন্ধুর পথে শ্যমল বনানীর বুক চীরে।
দেবালয়-লোকালয়ের পাশ ঘেঁষে চলেছি
হাট-বাজারকে দূরে ফেলে বিমুগ্ধ ধরিত্রীর শোভায়।
কয়েক সহযোগী এসেছে মোর সঙ্গে
চলেছি বিস্তর মাঠে-ঘাটে নিজেকে উজাড়ে-
নেই কোন ক্ষোভ, বিষাদ বা বিদ্বেষ।
ভূবাসীদের দিয়েছি অমূল্য সলিল
চলেছি বৃক্ষ-লতাপাতার পিপাসা মিটায়ে
ফুটেছে সোনার ফসল মোর উদকের জোগানে।
দীর্ঘ পথের পথিক, হয়েছি অতীব ক্লান্ত
চলেছি অজানা পথে প্রবল পরিতৃপ্তি.
প্রশস্ত সিন্ধুবক্ষের আলিঙ্গনে।