স্ক্র্যাম্বলড এগ

বাসবদত্তা গুড়িয়া,

নতুন দিল্লি

ডিম দিয়ে অসংখ্য পদ হয়—সহজ নাস্তা থেকে শুরু করে জমকালো রেসিপি পর্যন্ত।
যেমন - অমলেট, সেদ্ধ, পোচ, ঝোল, কষা, কোর্মা, রোল, স্যান্ডউইচ,#আন্ডা ভুর্জি, চপ, টোস্ট, কেক, পুডিং#, কাস্টার্ড,#প্যানকেক, ব্রাউনি#ইত্যাদি...........
ডিমের সবচেয়ে বড় গুণ হলো—এটি একাই একটি সম্পূর্ণ প্রোটিনের উৎস, তাই সহজ থেকে জটিল—সব রান্নাতেই মানিয়ে যায়।
এখন আপনারা বলবেন এত রকম রেসিপি থাকতে হঠাৎ স্ক্রাম্বাল এগ কেন খাব? কারণ—এটা ঝটপট তৈরি হয়, হালকা ও সহজপাচ্য, আর স্বাদে নরম ও ক্রিমি।# ব্যস্ত জীবনে কম সময়ে পুষ্টিকর খাবার চাইলে স্ক্রাম্বাল এগই সবচেয়ে সহজ সমাধান।

উপকরণ:
ডিম: ২ টি
দুধ: ২ টেবিল চামচ
মাখন: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: সামান্য
নুন: স্বাদমতো

প্রস্তুত প্রণালী:
একটি পাত্রে ডিম, দুধ, নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
এইবার মাঝারি আঁচে একটি নন-স্টিক প্যানে মাখন গরম হতে দিন। মাখন গলে গেলে আঁচ কমিয়ে দিন।
ফেটানো ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দিন এবং ১০-১৫ সেকেন্ড স্থির থাকতে দিন।
একটি স্প্যাচুলা দিয়ে প্যানের ধার থেকে ডিমের অংশগুলো আলতো করে মাঝখানের দিকে ঠেলতে থাকুন।

ডিম পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই নাড়াচাড়া বন্ধ করুন যাতে এটি নরম ও ক্রিমি থাকে।
প্যান থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।