শরৎ
কুইন কৌশিক শর্মা,
লক্ষীমপুর, অসম
শরৎ একটি ঋতু,
কিংবা একটি শব্দ।
তবু শরৎই করে তোলে
প্রকৃতিকে আলোকিত।।
আকাশের কপালে শরৎ
শুভ্র মেঘের তিলক আঁকে,
শিউলির সুবাসে ক্লান্ত মনে
শিশিরের মুক্তো মাখে।।
এ যে মায়ের আগমনের ঋতু,
চরণধূলায় নারীত্বের পরিচয়।
শক্তি আর মমতায়
পুষ্পিত পৃথিবীর হৃদয়।।
মা মমতাময়ী,
মা শিশির-সুরভি,
মা পূর্ণিমার জ্যোৎস্না,
মা নির্মল আকাশের প্রতিচ্ছবি।।
এ যে শরতেরই কথা,
এ যে দেবীর আগমনের বার্তা।
মর্ত্যে জেগে ওঠে
আদ্যাশক্তির ধ্বজা।।