পুজোর গান
কাজল মৈত্র,
রানাঘাট
পুজো মানেই টাপুর টুপুর
বর্ষা শেষের গান
পুজো মানে মহিষাসুর
তিনদিন হয় ম্লান ,
আলোর নিচে তপ্ত শ্রমিক
অর্থ অভাবে কাঁদে
বাজছে কত ক্ষুধার ঢাক
নিরবে নিঃশব্দে ,
ওদের ঘরেও পুজো আসে
চারটি দিন পরে
ওদের ঘরে খুকু আছে
বদ্ধ আঁধারে ।