প্রেম ও পাতা
কুমার আশীষ রায়,
নিউ-দিল্লি
নতুন পাতা সবুজ সতেজ
হাওয়ায় গাছে দোলে
নতুন প্রেমে প্রথম দেখায়
সবার মন-ই ভোলে
সবার কাছেই নতুন প্রেম
যেন চিরমধুর
কষাকষি চললে মনে
লাগে তখন বিধুর
প্রেমের ঋতু বসন্ত কাল
সেতো সবাই জানে
নিয়ম মেনে ঝরে পাতা
নতুন জীবন দানে
প্রেম করেছি বাঁচব ব'লে
হ'ল এমন পতন
প্রকৃতিতে শুকিয়ে যাওয়া
ঝরা পাতার মতন
সব কিছুতেই শর্ত যেমন
তেমনি আছে প্রেমে
মনের অমিল হলেই দেখি
বিষাদ আসে নেমে
পাতার পতন, প্রেমেও পতন
পতন সর্বস্তরে
নতুন পাতা যদিও গজায়
প্রেমের পাত্র মরে