নক্ষত্রগান
প্রশান্ত বারিক,
নিউ দিল্লি
ঘুমন্ত তোমার দেহ থেকে
দস্যু হাতগুলি…
নির্মম ছিঁড়ে নিল ফুল ও সজীব যত পাতা
যন্ত্রনায় কিরকম কেঁপে উঠল শাখা প্রশাখ
তবু তুমি প্রতিবাদ করলে না কোনো
কেননা তখন, হিরন্ময় নক্ষত্রের গানে
ভরে আছে হৃদয় তোমার
কে তুমি!
প্রশান্ত বারিক,
নিউ-দিল্লি
ফাল্গুনি পূর্ণিমার থই থই জ্যোছ্নায় ভাসে
সুবর্ণরেখার বালিয়াড়ি স্মশান……
ইতস্ততঃ চিতাকাঠ ভাঙা হাঁড়ি-কুঁড়ির সাথে
শাল মঞ্জুরীর গন্ধমাখা হাওয়ায়
শীর্ণ দুই হাত আকাশে ছড়িয়ে
একা এক, কে তুমি এলোকেশী
চোখের সমুখে আমার
ওড়াও রক্তাক্ত আঁচল তোমার……