পাখিদের ঠিকানায়
কৌশিক সেন,
নিউ দিল্লি।
এখনও কি চিঠি যায় সেখানে!
ফুলে ফুলে ভরা ঘরদোর
ঝিরিঝিরি ছায়াঘেরা ফর্দর
কোথাও কি কেউ বলো একা নেই!
যদিও কষ্ট ফোটে দু’ঠোঁটে
মেঘলা আকাশ তবু মুঠোতে
হাওয়াদের বহুদিন দেখা নেই।
পাতার প্রভাবে গড়া স্বর্গ
আলোর বর্ণে বোনা বর্গ
গোধূলির রঙে ফুল ফোটালেই
ব্যাথার সর্গ লেখা পদ্যে
কলমে কলকা ফোটে মধ্যে
কখনওতো ঝুটো কথা লেখা নেই!
দুটি খাম পালনের দিস্তা
কাকলিতে আলোকের বিস্তার
এখনও কি চিঠি লেখা সে খামে!
কেউ কি পাঠায় চিঠি সেখানেই!