নদীর বুকে সুখে
অঞ্জলি দে নন্দী,
মহারাষ্ট্র
আমার তরী নদীর বুকে সুখে ভাসে।
নিজেকে সে বড় ভালবাসে।
অনন্ত আকাশ তার সাথী।
দিনে সবিতা, তারা ভরা রাতি।
বোঝা পরা সর্বদা তরঙ্গে তরঙ্গে .......
পরশ নাওয়ের অঙ্গে অঙ্গে অঙ্গে অঙ্গে।
অবিচ্ছেদ্য সম্পর্ক জুড়ে আছে ওদের সঙ্গে।
কখনও বা হাসে মজা আর রঙ্গে।
আবার কখনও বা কূল ছুঁয়ে বিশ্রাম নেয়
না থেমে চলার ব্রত ভঙ্গে।
হাওয়া ওদের সব কিছুই বদলে দেয়।
শান্ত নদীর হৃদয়ে তুফান ওঠে।
দিক বিদিক হীন উদ্দেশ্যে নৌক ছোটে।
অবশেষে
মেঘের বাধা সরে গিয়ে নব সবিতা দেখা দেয় হেসে।
বলে ভালবেসে,
চলো দূরে, ভেসে ভেসে ভেসে ভেসে.......