নববর্ষের গান
অনিন্দিতা গুড়িয়া ,
নিউ-দিল্লি
চৈত্র যামিনী শেষে সুচনা হয়েছে স্নিগ্ধ সৌম্য সকাল
নিশা অবসানে চুমিছে ধরনী রাতজাগা ফুলদল।
পয়লা বোশেখের বার্তা নিয়ে নব রবি জাগে,
কালিমা মুক্ত আলকিত ধরা নব অরুনিমা রাগে।
সুপ্তত্থিতা কমল বক্ষে গুঞ্জিতা মধুকর,
বৃত্তচ্যুত স্খলিতা পুষ্প হাসিছে নিরন্তর।।
মন্দ মলয়ে ভৈরব রাগে বিশ্ব বেঁধেছে সুর,
শুনায় বাণী নতুন দিনের নিকট থেকে দূর।।
আদর সোহাগে কপোত-কপোতি ডিগবাজি খায় শূন্যে
সুমধুর সুরে গুঞ্জে ভ্রমরা নানা রঙা ফুলবনে।
বিলায় শান্তি জাগায় আশা নবারুনের আলো
নববর্ষের শুভেচ্ছা জানাই সারাটা বছর কাটুক ভালো।।