মালপোয়া
সুলেখা ভান্ডারী,
কসবা, কলকাতা
শীতকাল মানেই পিঠেপুলির দিন, নতুন ধানের সুগন্ধি চালের গুড়ো আর নলেন
গুড় পিঠের আনন্দ টাই কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর পিঠে ভালবাসেনা এমন
বাঙালি খুব কম পাওয়া যাবে। আমিও একজন পিঠে প্রেমী বাঙালি তাই আমার
প্রিয় মালপোয়া শেয়ার করলাম তোমার সাথে, খেয়ে বলো কেমন লাগলো।
উপকরণ:-
১ কাপ ময়দা
১/৪ কাপ সুজি
১/২ কাপ দুধ
2 চা চামচ নারকেল কুচি
১.৫ টেবিল চামচ এলাচ গুঁড়ো
১ চা চামচ লবণ
১ টেবিল চামচ মৌরি
পরিমান মতো তেল
১ কাপ চিনি
১ কাপ জল
রান্নার নির্দেশ সমূহ:-
1. একটি পাত্রে ময়দা, সুজি, এলাচ গুঁড়ো, মৌরি, নারকেল কুচি, লবণ ও চিনি
মিশিয়ে তাতে পরিমাণ মতো দুধ ও জল দিয়ে একটা ব্যাটার তৈরী করে ৩০মিনিট
ঢেকে রাখতে হবে।
2. এরপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে অল্প থেকে মাঝারি আঁচে একটা একটা
করে মালপোয়া ভেজে তুলে নিতে হবে। যেমনটা আমার ছবিতে দেওয়া আছে।
3. এবার গরম গরম মালপোয়া পরিবেশন করুন। আর এই গরম মালপোয়ার উপরে যদি এক
চামচ করে পাতলা নলেন গুড় ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই
নেই.....মুখের ভেতরে স্বর্গ সুখ।