মধুর বসন্ত
আশীষ কুমার চক্রবর্তী।,
যাদবপুর, কলকাতা
এসেছি এসেছি কে যেন বলে
দেখি তার রুপ প্রকৃতির মাঝে,
বর্ণে,বর্ণে,ছন্দে গীতিতে এসেছে ঋতুরাজ
বসন্ত সমাগমে অপরূপা রূপে দেখি কত না বাহার।
মনে পড়ে ফাগুন এলে প্রকৃতি আসে নবীন সাজে
ধরণীর পরে পূর্ণিমা আসে দোলের রঙে রঙে।
মথুরা,বৃন্দাবন সারা ত্রিভুবন রাধাকৃষ্ণের প্রেমে
ফাগের রঙে উঠবে রেঙে দোলপূর্ণিমাতে।
এমন মধুর বসন্তে হোলির রঙে মেতে
মানব হৃদয় ভরে থাকুক রাধাকৃষ্ণের প্রেমে।
বসন্তের এই রঙীন দিনে কৃষ্ণচূড়া,পলাশে
চারিদিক লালে লালন হয় মনোরম শোভাতে।
আকাশ,বাতাস ভরে ওঠে কোকিলের কুহু সুরে
ললিত,পরজ,বসন্ত রাগে ভাল লাগে সুর বাহারে।
ঋতুরাজ চলে যায় বর্ষশেষের রাতে
চৈত্র সংক্রান্তি বিদায় জানায় মধুর বসন্তকে।
শুভ নববর্ষের আগমনী বার্তা বসন্ত দিয়ে যায়
বৈশাখের প্রভাত-রবি ডাকে নব চেতনায়।
নববর্ষের প্রথম জাপরণে
যা দেখি ভাল লাগে দু নয়নে।