কবিরা কাঙাল হ'লে

সুভাষ সরকার,

আলিপুর, কলকাতা

আধবোজা চোখের সকালে কিছু সত্য কিছু মিথ্যে দেখি রোজ।
বেকায়দায় প'ড়ে পৃথিবী উল্টো ঘোরে; কাল যা দেখেছি রাতে
সকালে নিখোঁজ।
তদ্ভব সভ্য সমাজ চরম অসভ্য হয়ে রঙিন উচ্ছিষ্টে
সারে প্রীতিভোজ!

এভাবে তোমাকে দেখে লজ্জা পায় প্রিয়জন, বলে, মিথ্যাচারী।
কবিরা কাঙাল হ'লে জাগর ঘুমিয়ে পড়ে, স্বপ্ন-ভূমে ফুটে ওঠে
মস্ত স্বৈরাচারী