জীবনের প্রশ্ন
আশীষ কুমার চক্রবর্তী।,
যাদবপুর, কলকাতা
যা কিছু চেয়েছি যা কিছু পেয়েছি
হিসেবের খাতা মিলিয়ে দেখিনি।
জীবন আমাকে ডেকে নিয়ে কাছে
বলে কিছু প্রশ্ন করি তোমাকে।
তুমি যাকে বলো ভালবাসি
তুমি কি জানো ভালবাসে সে কি!
হয়তো তোমার ভালবাসা ফাঁকি যার জন্য এত লেখালেখি।
নিদ্রা মগন তোমার আঁখি স্বপ্নে যাকে দেখে
তোমার ছবি তেমনই ভাবে তার চোখে কি ভাসে।
তোমার হৃদয়ে জড়িয়ে থাকে যতই থাক সে দূরে
চোখের আড়াল হলে পরে তার কি মনে পড়ে।
যে সুর বাজতো নিশিদিন কানে
মাতাল হতে ছন্দে গানে
তাকে কি দোলায় সেই সুরে সুরে
আনমনা করে দেয় সেই গানে।
যে খেলা খেলেছি তোমার মায়ায়
যে ফুল তুলেছি ভোরের বেলায়।
তোমারই দয়ায় যশ,সম্মান
তোমার দেওয়া অর্থের দান।
তোমারই জন্য এত ভালবাসি
সাত সুরে ভরা বিশ্ব দেখি।
গানের তরী নিয়ে নদী কূলে
একা ভাসি আমি নয়নের জলে।
হাত ধরে তুমি নিয়ে যাও মোরে
তোমারই আশায় আছি নির্ভয়ে।