হতাশা
ঝরনা সরদার,
গড়িয়া
যাহা কিছু সম্বল
ছিল কাছে মোর--
সকলি হারায়ে গেল
অদৃষ্টের ফের।
ঈশ্বর যাহাই করেন --
মঙ্গলের তরে
জানি না কি মঙ্গল --
হল আমা পরে।
অদৃষ্টেরে শুধালেম -
অতি কাতর স্বরে --
কেন হেন আঘাত --
হানিলে মোর ঘরে।
অদৃষ্ট কহিল বাছা -
না কর ক্রন্দন
বিধাতার লিখন কভু--
না হবে খণ্ডন।
শত ব্যথা বুকে নিয়ে
শির সোজা করি
ঈশ্বর পদেতে মতি
অনুক্ষণ ভরি।।