গ্রহণ

কাজল মৈত্র,

রানাঘাট

গ্রহণে ঢেকেছে মুখ
সূর্যের আজ ছুটি
কেড়েছে আলোর সুখ
জোনাকিরা ওড়ে ইতি-উতি ,

আলো হারিয়েছে আশ্রয়
থমকে গিয়েছে বাতাস
ছায়া উত্তরীয় গায়
দুঃখে মেতেছে আকাশ ।