গাছ আর মানুষের বন্ধুত্ব

অর্চিষ্মান গিরি,

কাঁথি, পূর্ব মেদিনীপুর

ছোটবেলায় শুনেছি অনেক
গাছ আমাদের বন্ধু,
কিন্তু কখনো শুনিনি যে গাছের বন্ধু কে!
আমরা গাছকে বন্ধু বলি কারণ সে তো ভালো,
গাছ কেন ভাই বলবে মানুষকে "বন্ধু আমার ওগো"
গাছ মানুষকে ফল দেয় ;ফুল দেয় ;
কাগজ;দড়ি মশলা দেয়,
আবার নাকি কাঠও দেয়
এর থেকে তো বোঝাই যায় মানুষের বন্ধু গাছ।
কিন্তু গাছের বন্ধু মানুষ হলো না কেন?
মানুষ গাছকে কেটে ফেলে-
দূষিত করে পরিবেশ,
সার কীটনাশকে ভরিয়ে দেয়;- ধংস করে গাছকে।
মানুষের বন্ধু গাছ,
গাছের বন্ধু মানুষকেই তো হতে হবে-
তবেই বাঁচবে পরিবেশ,বাঁচবে প্রাণ।।