ফিটকিরির ব্যবহার এবং উপকারিতা

সুচিত্র রঞ্জন পুরকাইত,

ডায়মন্ড হারবার

★ ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা।
তো চলুন আজকে ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই

★ ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করে-
ফিটকিরি গুঁড়ো ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।

২. ত্বকের ছিলা ভাব দূর করে-
ফিটকিরি জল দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।

৩. চুলকানি কমায় -
ফিটকিরি জল দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

৪. ত্বক মসৃণ করে -
স্নানের জলে ফিটকিরি মিশিয়ে স্নানে করুন।

৫. দাড়ি কামানোর পর ফিটকিরি ভিজিয়ে মুখে ঘষুন জীবাণুনাশকের কাজ করে।

৬. পায়ের ফাটা গোড়ালি সারায় -
ফিটকিরি জল দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।

৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় -
আক্রান্ত স্থানে ফিটকিরি জল লাগান।

★ ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায় -
ফিটকিরি জলে একটু ভিজিয়ে নিয়ে সরাসরি ক্ষতে লাগান।

৯. অতিরিক্ত ঘাম কমায় -
বগলে ফিটকিরি জল লাগান, বগলে অতিরিক্ত ঘাম হবে না এবং দুর্গন্ধ ও হবে না।

১০. ইনফেকশন প্রতিরোধ করে -
ক্ষতস্থানে ফিটকিরি গুঁড়ো ছিটিয়ে দিন।

১১. ফোঁড়া শুকায় -
গরম জলে ফিটকিরি মিশিয়ে তুলো দিয়ে ফোঁড়ার মুখটা ছেড়ে দিয়ে বাকি স্থানে লাগান।

১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে -
ফিটকিরি জল দিয়ে আক্রান্ত স্থান বার বার করে ধুয়ে নিন।

১৩. পায়ের দুর্গন্ধ অথবা পায়ের ফাঙ্গাস দূর করে -
ফিটকিরি জল দিয়ে পা ধুয়ে নিন।

১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায় -
ক্ষতস্থানে ফিটকিরি জল লাগান।

১৫. জলের জীবাণু নাশ করে -
জলে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।

১৬. জলের ময়লা পরিষ্কার করে -
জলে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।

১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে -
জলে ফিটকিরি মিশিয়ে সেই জলে কাপড় ধুয়ে নিন।

১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় -
ফিটকিরি জল ছিটিয়ে দিন স্নান করে অচিরেই দূর হবে দুর্গন্ধ।

১৯. জুতো দুর্গন্ধমুক্ত করে -
জুতোয় ফিটকিরি গুঁড়ো ছিটিয়ে দিন রাতে।

২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে -
শৌচাগারের মধ্যে ফিটকিরি জল ছিটিয়ে দিন দ্রুত দুর্গন্ধ মুক্ত হবে।

২১. বাথটবের জল জীবাণুমুক্ত করে-
বাথটবের স্নানের জলে ফিটকিরি দিন এবং জীবাণুমুক্ত জলে স্নান করুন।

২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে -
মাছ ধোয়ার পর ফিটকিরি জল দিয়ে হাত ধুয়ে ফেলুন।

★ মুখ ও দাঁতের যত্নে

২৩. দাঁতের ব্যথা কমায় -
ফিটকিরি জল দিয়ে কুলকুচি করুন।

২৪. মুখের দুর্গন্ধ দূর করে -
ফিটকিরি জল দিয়ে গার্গল করুন।

২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে ফিটকিরি -
উষ্ণ গরম জলের মধ্যে ফিটকারি গুলিয়ে দিয়ে সেই জল দিয়ে কুলি করুন।

২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে-
অল্প পরিমাণ ফিটকিরি গুঁড়ো জলে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে -
হালকা গরম জলে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।

২৮. চোখের প্রদাহ কমায় -
ফিটকিরি গুলানো জল ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।

২৯. চুল পড়া কমায় -
ফিটকিরি জল দিয়ে মাথা ধুয়ে নিন।

৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে -
ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।