ফাগুন প্রলাপ

মিতালী গোস্বামী,

নিউ দিল্লি।

এখন ফাগুন বিকেল গুলো আদুরী !
মিষ্টি রোদ মেখে টুক করে নেমে আসে।
মন কেমন করার বাতাস বুকে নিয়ে!
বসন্তের উঁকি ঝুঁকি ,পৃথিবীর বাগানে বাগানে!
ধীরে সন্ধ্যে ঘনিয়ে রাত নামে!
এক বুক কান্না দলা পাকিয়ে ওঠে!
তোমাকে হারিয়েও যে হারাই নি!
এই মুহূর্ত গুলো ,বড়ো নিষ্ঠুর ভাবে মনে করায়!
হারিয়ে যেতে যেতে ,অন্ধকার ঘিরে ধরে।
যে অশ্রু সযতনে লুকানো ছি লো!
অঝোর ধারায় তিস্তা নামায়!
তবু আকাশে অনেক তারার নীল চুমকি ওড়না !
কোথায় যেনো ফিস ফিস করে বলে গেলো!
আছে আছে সে প্রেম !বিরহে তার সম্পুর্ন তা!
অশ্রুতে তার স্পর্শ!
বেদনায় তার পূর্ণ তা!
রাত আরো গভীর হয়!
স্বপ্নে আমি তোমাকে ছুঁয়ে থাকি!