দুগ্গার মইরত্তে যাওয়া
স্বাতী নাথ,
বর্ধমান
শিব ঠাকুর-এ দুগ্গা সুন ক্যাইনে, আরে এ দুগ্গা
সুইইন্ত্যে লাইরছিস লাকি র্যা, সাড়াই দেয় লাকো
ওরে ও গইনসা তুর মা কুথাক্যে গেইছে র্যা
ডেইক্যে ডেইক্যে আলা হুঁয়ে গেইলুম
সাড়া ট ই দেয় লা, গেল অ কুত্থাকে
তুদ্যের ত অ যাওয়ার সময় হুঁই গ্যালো অ র্যা
তা তু র মা ট কুথাকে গেলক বল দিনি
পিত্থিবি তে তো এখুন জঅল আর জঅ ল র্যা
তুরা যাবি ক্যামুন কইর্যে? বরুন ট ও যে কি কইর্যে
জান্যে ই সময় দুগ্গা ছেইল্যে পিইল্যে লিয়ে
বাপের বাড়ি ট যাবেক, ই সময় ক্যানে ঝইরছে র্যা বাপু
ছেইল্যে দুইটা মুর উদল্যা গায়ে চারদিন ট থাইবেক
মসার কামড়ে তো ঝালাপিলা হুঁই যাবেক
ইট ত উ ভাল ও কইরেই জানে তাও কেনে সামলাই থাকেনা, বড় বাড় বেইড়েছে উর,
আর মানুষ গুলান ও তো ত্যামনি
গাছ কাইটবেক,চাস্যের জমিতে ঘর বানাইবেক,
পিত্তিবি ট ইঁট পাত্থরের বানাই দিচ্ছে গ
বরুনের আর কি দোইস
তা বল দিকি তুদ্যের মা ট গেইল কুথা
গইনসা- মা ত ইন্দ্র খুড়ার সাথে কথা বইলত্যে গেইছে গ বাপ
যাতে উ বরুন খুড়া কে জল থামাইতে বইল্যে
উদিকে লক্কি দিদি আর সুরো দিদি ত
কেঁইদ্যে কেঁইদ্যে আলা,
শিব ঠাকুর- ক্যানে র্যা?
গইনসা- আরে উদ্যার সোন্দরসোন্দর বানারসি সাড়ি খারাপ হুঁই
যাবেক উয়ার উপর বিউটি পারলার থেইক্যে সাইছ ছে, উ সব লস্ট হুঁই যাবেক
লাই?
কেতো দাদা ত রাইগ্যে ফুঁইসছ্যে
বরুন খুড়া কে কথা সুনানের লেইগ্যে
মৌরের উপর চেইপ্যে দৌড় লাগাইঁছিল
মা ট থামাইল, বইল্লো উ গিয়ে কুথা বইলব্যাক
অসুর ট ও হঁইছে বেদম পাজি
খালি মা ট কে জালায়, বইলছ্যা ঠিক হুঁইছ্যে,
ইবার আর উকে হাত উঁচা কইর্যে চারদিন বইস্যে থাইকতে হবেক লাই
কিন্তু মুদ্যার মা ট কে ত জানে লাই
উর কত্ত জোর, উর ভয়ে তুম্হি ত কাঁপ অ
গ বাপ, দেইখবে মা সব ঠিক কইর্যে দিবেক
তুম্হি গাঁজা খাইয়ে ধেইন্যে বইস্যে থাক! তুম্হার ত খালি গোঁসা আর
গোঁসা,
হামার ত আর তর সইছ্যে লাই
কবে মইরত্যে যাব আর লাড্ডু খাব
কিন্তুক পিত্থিবির মানুস গুলান সব
ঠিক থাইকব্যাক তবেই লা,
হামি জাইনি মা হামদ্যার জগঅত জননী
উ সব কিছু ঠিক কইর্যে দিবেক
বছর পইর্যে চাইর ট দিনের জইন্য ত যাওয়া,
উ: কি মজা ট যে হবেক, মানুস গুলান ও ত মেইত্যে উইঠব্যাক গ।
শিব ঠাকুর- হাঁ রে নন্দি কুথা কে গেইল
গইনসা- উ নন্দি ত মাইয়ের অস্তর গুলা সান দিইচ্ছে গ
সব সাফ সাফাই কইর্যে ত মা সোন্দর সাইজ্যে সাইজবেক। সিংহের
উপর চাইপ্যে মা ট যা লাইবেক লাই, তুম্হি ও চুখ সরাইত্যে লারবে গ বাপ।