দুগ্গা পূজা

অর্চিষ্মান গিরি,

কাঁথি, পূর্ব মেদিনীপুর

ঢ্যাংকুড়াকুড় ঢ্যাংকুড়াকুড় বাজনা হল শুরু,
মা দুগ্গা এলেন বুঝি এইমাত্র, সিংহ চেপে
আনন্দে তো আমার বুক করছে দুলু দুলু।
ভোর ভোর বিছানা ছেড়ে অঞ্জলিটা সেরে নেব অষ্টমীতে
তার আগে যে সপ্তমী, ভুলে আমি যাব নাকি!
না না ভুলবোনা
সন্ধ্যে হলেই ঘুরবো মোরা খুবই,
নেচে নেচে দেখব মোরা সব প্যান্ডেল
ছাড়বো নাকো একটিও!
পরের দিন সকালে উঠে নাচবো আমি তাথৈ তাথৈ
কারণ যে ভাই নবমী আজ
করবো ভারি মজা,
খুব আনন্দ, আর সাজ।
সকাল-সন্ধ্যে ভিড়ে ভিড়ে দেখব
আরো অনেক প্যান্ডেল,
ওইদিন তো ভাই থাকে না আর
যেমন তেমন প্যান্ডেল।
বাবা সবাইকে নিয়ে যায় দেখাতে বড় বড়ো প্যান্ডেল
দেখে দেখে হাঁফিয়ে যাই
পটাশ করে ঘুমিয়ে পড়ি বাড়ি এসে।
দশমীতে দুঃখ খুবই, মা দুগ্গা চলে যাবেন
বাবা মাকে, গুরুজনদের প্রণাম করি,
এই দিনটিতে ,বড়ো বড়ো মিষ্টিও খাই
আর কোলাকুলি করি বন্ধুদের সাথে।
সকলকে বলছি,-"শুভ দুগ্গা পূজা!"
ভালো থেকো সকলে।