চিলি টোফু
অর্ঘ্যদীপ গুড়িয়া,
নতুন দিল্লি
চিলি টোফু হলো ইন্দো-চাইনিজ স্টাইলের একটি জনপ্রিয় নিরামিষ পদ। যা খেতে
ঝাল, টক আর একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে। ভাত বা ফ্রাইড রাইসের সাথে
দারুণ লাগে।
উপকরণ
(টোফু ভাজার জন্য)
টোফু – ২০০ গ্রাম (কিউব করে কাটা)
কর্নফ্লাওয়ার – ৩ টেবিল চামচ
ময়দা – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ
জল – ব্যাটার করার জন্য
তেল – ভাজার জন্য 50 গ্রাম সাদা তেল
(সসের জন্য)
রসুন কুচি – ১ টেবিল চামচ
আদা কুচি – ১ চা চামচ
বড়ো সাইজ পেঁয়াজ – ১টা (কিউব করে কাটা)
মাঝারি সাইজ ক্যাপসিকাম – ১টা (কিউব করে কাটা)
মাঝারি সাইজ গাজর- ১টা (কিউব করে কাটা)
বিন্স - ৮ থেকে ১০ টি ( ছোট ছোট করে কাটা)
কাঁচা লঙ্কা – ২টা
সয়াসস – ১ টেবিল চামচ
চিলি সস – ১ টেবিল চামচ
টমেটো কেচাপ – ১ টেবিল চামচ
ভিনিগার – ১ চা চামচ
চিনি – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
কর্নফ্লাওয়ার স্লারি – ১ চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে ২ টেবিল চামচ জল
মেশানো ঘোল
তেল – ২ টেবিল চামচ
প্রণালী
টোফুর কিউবগুলোকে কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ ও গোলমরিচ দিয়ে ব্যাটার
বানিয়ে কোট করুন।
গরম তেলে হালকা সোনালি ও ক্রিস্পি করে ভেজে তুলে রাখুন।
এবার কড়াইতে দু চামচের মত তেল রেখে বাকি তেলটা অন্য কোন পাত্রে নামিয়ে
রেখে দিন। পরে কড়াইতে থাকা গরম তেলে রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যাওয়া
অবধি ভাজুন।
এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিন্স ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা
স্টার-ফ্রাই করুন।
এরপর সয়াসস, চিলি সস, কেচাপ, ভিনিগার, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে
মিশিয়ে নিন।
একটু ফুটে উঠলেই ভাজা টোফু গুলো তুলে দিয়ে হালকা নাড়াচাড়া করে
কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে একটু ঘন করুন।
২–৩ মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে অল্প একটু ধনেপাতার কুচি দিয়ে
নামিয়ে নিন।
পরিবেশনের সময় ওপর থেকে স্প্রিং অনিয়ন কুচি করে ছড়িয়ে দিন।
ফ্রাইড রাইস বা নুডলসের সাথে গরম গরম পরিবেশন করুন। খেতে জাস্ট দারুণ
লাগে।
(বি দ্র :- ড্রাই বা গ্রেভি—দুটোভাবেই বানানো যায়। উপকরণ এবং প্রণালী
একই রেখে গ্রেভি চাইলে একটু জল বেশি দিন)