চিলি ফিস

বাপ্পাদিত্য গুড়িয়া,

নতুন দিল্লি

চিলি চিকেন তো আমরা খেয়েই থাকি, কিন্তু চিলি ফিস কি খেয়েছেন কখনও? দুর্দান্ত খেতে লাগে। চিলি চিকেন এর থেকে কোন অংশে কম নয়, বরং একটু বেশিই ভালো লাগে।

উপকরণ:
মাছের ফিলেট 250 গ্রাম
আদা বাটা ১ চামচ
রসুন বাটা ১ চামচ
কাঁচা লঙ্কা বাটা ১ চামচ
লেবুর রস ১ চামচ
ডিম ১টি
গোলমরিচ গুঁড়ো ১ চামচ
স্বাদ মত নুন
চিনি ১ চামচ
কর্নফ্লাওয়ার ২ চামচ
রসুন কুচি ১ চামচ
সরু লম্বা করে কাটা আদা কুচি ১ চামচ
কাঁচা লঙ্কা কুচি ১ চামচ
পেঁয়াজ ২০০ গ্রাম চৌকো করে কেটে প্রতিটা খোলা আলাদা করে ছাড়িয়ে রাখা
ক্যাপসিকাম ১টি মাঝারি সাইজ চৌকো করে কাটা
টমেটো সস ২ চামচ
সোয়া সস ১ চামচ
লঙ্কার গুঁড়ো ১ চামচ
পরিমাণ মত জল

প্রণালী:
মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আদা বাটা,রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস,ডিম,গোলমরিচ গুঁড়ো,স্বাদ মত নুন আর ১ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে ৩০ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি।

এরপর ম্যারিনেটেড মাছ গুলো তেলে ভেজে তুলে নিয়েছি।
আমি খুব বেশি ফ্রাই করিনা, দুপিঠ হালকা ভাজা হলেই তুলে নিই।

গ্ৰেভির জন্য প্রথমে তেলে রসুন কুচি,সরু লম্বা করে কাটা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি।
হাইফ্ল্যামে এগুলো ভাজা হয়ে এলে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম।
ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নরম হওয়া অবধি সসের একটা মিক্সচার তৈরি করে নিয়েছি।

একটা বাটিতে জল নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার, টমেটো সস, সোয়া সস, লঙ্কার গুঁড়ো, স্বাদ মত নুন মিষ্টি দিয়ে ভালো করে মিক্সড করে নিই।
টমেটো সসের পরিমাণ সোয়া সস থেকে একটু বেশি রাখি।

পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম হয়ে এলে তৈরি করা সসের মিক্সচার টা দিয়ে দিয়েছি।

মাঝারি আঁচে গ্ৰেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো তাতে দিয়ে আর গ্ৰেভির জন্য পরিমাণ মত জল দিয়ে ফুটে উঠলে কিছুক্ষণ নামিয়ে নিয়েছি।