চিকেন স্যালাড

বাপ্পাদিত্য গুড়িয়া,

নতুন দিল্লি

স্বাস্থ্যকর, সুস্বাদু ও হালকা খাবারের মধ্যে চিকেন স্যালাড অন্যতম। খুব কম সময়ে সহজেই তৈরি করা যায় এই পুষ্টিকর পদটি। দুপুরের হালকা খাবার কিংবা সন্ধ্যার জলখাবার— দুই ক্ষেত্রেই এটি দারুণ উপযোগী।

উপকরণ :
সেদ্ধ করা চিকেন কুচি – ১ কাপ
সিদ্ধ করা ডিম - ২ টি
মাশরুম - 1/2 কাপ
শসা কুচি – 1/2 কাপ
টমেটো কুচি – 1/2 কাপ
পেঁয়াজ কুচি – 1/4 কাপ
গাজর কুরানো – 1/4 কাপ
ক্যাপসিকাম কুচি – 1/4 কাপ
সেদ্ধ ভুট্টা – ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো – 1/2 চা চামচ
নুন – স্বাদমতো
লেবুর রস – ১ টেবিল চামচ
মেয়োনিজ বা টক দই – ২ টেবিল চামচ
ধনেপাতা বা পার্সলে কুচি – সামান্য

প্রণালী :
প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ করা চিকেন কুচি এবং সিদ্ধ করার ডিম গিটারের গ্রেট করে নিয়ে তার সঙ্গে শসা, টমেটো, পেঁয়াজ, টুকরো করে কেটে রাখা ভাপানো মাশরুম, গাজর, ক্যাপসিকাম ও সেদ্ধ ভুট্টা মিশিয়ে নিন। এরপর এতে নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এবং মেয়োনিজ বা টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু চিকেন স্যালাড।

পরিবেশন পরামর্শ :
টোস্টেড ব্রেড, গার্লিক ব্রেড কিংবা স্যুপের সঙ্গে এই চিকেন স্যালাড পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। স্বাস্থ্যসচেতনদের জন্য এটি একটি আদর্শ খাবার।