ছায়ানট
কৌশিক সেন,
নিউ-দিল্লি
দোয়াত ভেঙে উল্টে গেছে সুখ
দোয়াব ভেজা দুএক ফোঁটা জল
শোয়ার পরে নদীও উন্মুখ
কোন গাছে ঠিক ধরেছে বিষফল!
নাগকেশরের লতায় নামে রাত
পাতলা চাদর, মাতলা নদীর পরে
সাথ না দিলে কিস্তি হবেই মাত
আগল খুলে নাচ না বালুচরে!
শুকনোপাতায় সুখ থাকেনা মোটে
নখকুনিতে পাকিয়ে ওঠে বট
লালচে আলোয় পান্না চুনি ছোটে
কলম শেখায় অবাক ছায়ানট।।