ভেবেছিলাম তোমায়
সৌম্য মজুমদার,
নিউ দিল্লি।
আমি ভেবেছিলাম তোমায়,
ভেবেছিলাম সারা রাত জুড়ে,
ভেবেছিলাম তুমি আছো পাশে,
ভেবেছিলাম তোমায় নিয়ে আমার জীবন।
ভেবেছিলাম তোমার আঙুলের আঁকিবুকি আমার মাথার চুলে,
ভেবে ভেবে দেখলাম তুমি গেছো আমায় ভুলে।
না আছো জীবনে আমার,
না আছো পাশে।
ভেবে দেখলাম যা ভেবেছিলাম সব ভুল,
তবু, আমি ভেবেছিলাম তোমায়।