ইলিশ মাছ ভাপা

অর্ঘ্যদীপ গুড়িয়া,

নতুন দিল্লি

ইলিশের নাম শুনলে বাঙালির মুখে জল আসে না বিশ্বে এমন বাঙালি পাওয়া দুষ্কর। ইলিশ মাছের অন্যান্য অনেক রেসিপি এর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ যে রেসিপি তা হল ভাপা ইলিশ। অত্যন্ত সহজ এবং লোভনীয় এই রেসিপিটি একবার জেনে গেলে যেকোনো আনাড়ি লোক ও রান্না করতে পারবেন।

উপকরণ :

* ইলিশ মাছ - ৬ টুকরো
* সরষে বাটা – ২ টেবিল চামচ
* পোস্ত বাটা - ১ টেবিল চামচ, অন্যথায় ১২-১৪ টি কাজু পেস্ট করে দেওয়া যেতেই পারে।
* দই – ২ টেবিল চামচ
* কাঁচা লংকা – ৬টি
* সরষের তেল ৪ টেবিল চামচ
* লবণ – স্বাদমতো
* হলুদ গুঁড়ো – ১ চা চামচ

প্রণালী:

১. সব উপকরণ একসাথে মিশিয়ে ইলিশ মাছের টুকরাগুলোতে ভালোভাবে মাখিয়ে নিন।

২. কলাপাতায় বা স্টিলের কৌটায় রেখে ভাপে দিন ১৫-২০ মিনিট।

৩. ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

মুখের ভেতরে জাস্ট স্বর্গ সুখ।