ভালোলাগা শীত দিন
জয়তী ব্যানার্জী মুখার্জী,
কলকাতা
হেমন্তের শেষে মোরা পাই হিমেল হাওয়ার ছোঁয়া,
বর্ষশেষে লেপের ওমে শীতের পরশ পাওয়া।
মিঠে রোদে কৃষকরা কাটে আমন ধান,
শুষ্ক হাওয়া নিক্ষেপ করে শীতলতার বাণ।
এই সময়ে সমাদৃত হয় বীরভূম জেলা,
সেখানেই অনুষ্ঠিত হয় মোদের প্রিয় পৌষ মেলা।
এই মেলার ঘ্রাণে সুবাসিত হয় শান্তিনিকেতন,
এই মেলা আলোকিত করে মানব জীবন।
পৌষ মানে ফ্যান ভুলে কম্বলের সঙ্গে ভাব,
নরম রোদে ইকো পার্কে ঘুরে যাবো মিষ্টি হাব।
গ্রাম বাংলার ঘরে ঘরে যখন জ্বলে ওঠে কুপি,
ট্রাঙ্ক থেকে বেরিয়ে পড়ে রঙিন মাফলার মাঙ্কি টুপি।
নন্দন আর ভিক্টোরিয়ায় উপচে পড়ে ভিড়,
এই মাস ভালোবাসাকে গড়ে তোলে নিবিড়।
সংক্রান্তিতে ঘরে তৈরী পিঠে পুলী পায়েস,
আনন্দে সহকারে সবাই খায় , ক'রে বেশ আয়েশ।
পৌষ মানে চাষীর মুখে ফসল কাটার হাসি।
জীবনে আনন্দ তুমি আনো পৌষ -
তাই তো তোমায় মোরা বড্ড ভালোবাসি।।