ভালোবাসবি..এইই ছেলেটা
সুমিত্রা সাউ গিরি,
কাঁথি, পূর্ব মেদিনীপুর
ভালোবাসবি!
এই ছেলেটা ভালোবাসবি
আসবি এই মনকেমনের অবেলায়
ভিজবো বৃষ্টিতে ভালোলাগা আবেশে।
ভেজা চুলের গন্ধে আকুল তুই
ডাকবি আমায় বৃষ্টি বলে
রামধনু হয়ে গায়ে লুটিয়ে পড়বি
বলনা আসবি.......!
থাকবি মেঘরঙা খুশিতে
থাকবি প্রেমে অপ্রেমে
থাকবি বাস্তবে আর স্বপ্নে!
থাকিস অনুভবে বেদনায় নোনজলে
থাকিস অনাদরে অবহেলায় মায়ার খেলায়
থাকিস সত্যতা আর মিথ্যাচারের টানাপোড়নে
থাকিস নিয়মের চৌকাঠে।
ছুঁয়ে যাবো তোকে তোর কলমের আঁচড়েই
ভালো থাকিস ,ভালোবাসিস ,ভালোরাখিস
এই ভালোলাগার আবেশকে।
থাকিস আমার সব কোলাহলে
নির্জনে আলাপনে
থাকিস অলসবেলায় খামখেয়ালিপনায়
ঘামঝরানো কর্মদিনে।
থাকিস আমার নির্মাণে
থাকিস আমার সৃষ্টিতে
থাকিস আনন্দ প্রয়োজনে।