ভালোবাসা, একটি কবিতাগাছ
সুভাষ সরকার,
আলিপুর, কলকাতা
ওঁকে মৃত্যু শোনাবে গান সন্ধেবেলা, এখন দুপুর।
মধ্যিখানে বেড়ে ওঠে একটি কবিতাগাছ শরীরে নূপুর।
ও যদি কবিকে কোন রুক্ষ বাগিচার কথা কখনো শোনায়,
তাতে কি পৃথিবী তার সভ্যতার কৌলিন্য হারায়
শত অভ্যাসের অনুগত পায়ে পায়ে!
বুঝি না, একটি ফুলের গাছে রোদ্দুর লেগেছে বলে
বৃষ্টি কি ঝরে না তার সূর্য-ছোঁয়া গায়ে?