ভালবাসা কারে কয়

আশীষ কুমার চক্রবর্তী,

যাদবপুর, কলকাতা

রত্নগর্ভা এই বাংলার কত না কৃতি সন্তান
নতমস্তকে প্রণাম জানাই তাঁদের করি সম্মান।
রবীন্দ্র-নজরুল, রজনী-অতুল,
দ্বিজেন্দ্রলাল রায়
প্রেরণা তাঁরা ,পথ খুঁজে পাই আমার কবিতায়।
"সখী ভালবাসা কারে কয়"
এই কথাটার অর্থ বোঝা,সহজ কথা নয়।

ভালবাসা মানে কেউ মনে করে অর্থ, ধন ,সম্পত্তি,
কেউ বা ভাবে গাড়ি,বাড়ি,
সমাজে প্রতিপত্তি।
এক এক জনার দৃষ্টিভঙ্গি এক এক রকম হবে
আপত্তি নেই কোন আমার স্পষ্ট বলি তোমাকে।
আমার কাছে "ভালবাসা" এ সব কিছু নয়
আমার দর্শনে বলবো সবারে "ভালবাসা কারে কয়"।
আমার ভালবাসা দিলাম যাকে সবই উজার করে
সে কি কখনও দেখে ভালবাসা হৃদয়ের অনুভবে!
"মন তুই দেখ আর আমি দেখি আব যেন কেউ নাহি দেখে"
পরম সত্য এই আধ্যাত্ম্য কথা ভালবাসা,বিশ্বাসে।
তুমি আমি অন্তর থেকে যদি দেখি এই ভালবাসা
ধন্য হবে মানব জনম,সার্থক ভবে আসা।
পরমেশ্বরের পরশে আমার ভালবাসা
সত্য, সুন্দর বিশ্ব গড়ুক, জাগাক মানবতা।