অস্তিত্ব
কুইন কৌশিক শর্মা,
লক্ষীমপুর, অসম
আমি থাকব না,
আমি থাকব না সেদিন!
যেদিন অনুভূতির অস্তিত্ব থাকবে না,
থাকবে না শব্দের প্রয়োজনীয়তা।।
যেদিন মানবারণ্যে আবেগ-অনুভূতির গাম্ভীর্য
করালগ্রাসে হয়ে উঠবে নিঃস্বপ্রায়,
সেদিনই নিঃশেষ হবে
ধরিত্রী মায়ের বুকে জন্ম নেওয়া জীবন-যৌবনের অভিপ্রায়।।
আমি থাকব না সেদিন পর্যন্ত,
তুমিও থাকবে না হয়তো—
সময়ের ডাকপিয়ন রেখে যাওয়া
চিঠির অক্ষরগুলোর অভূতপূর্ব অর্থ
বিশ্লেষণ করার জন্য।।