আমার সবুজ মন

মিতালী গোস্বামী,

নিউ দিল্লি।

আজ কাল দীর্ঘ সময়,
হৃদয়ে মুঠো মুঠো দীর্ঘ শ্বাস জমা হতে থাকে।
শৈশব, কৈশোরের, যৌবনের হারিয়ে যাওয়া ক্ষণ গুলো-
স্মৃতির জাবর কেটে চলে।
ওরে সবুজ, ওরে অবুঝ,
একবারটি দে ফিরিয়ে,
প্রথম বৃষ্টি তে
দে ভিজিয়ে,
ওই শ্যামল সুন্দর ছন্দে,
একবার আনন্দে, ফিরিয়ে দে,আমার কলেজ পাড়া,
বৃষ্টি ভেজা বিকেল বেলা,
কফি হাউস,
মুখোমুখি দুজনে,
সবুজ দুটি হৃদয়,
একাকার দুটি মন,
হারানো সেই সুরে, কে যেন ডাকে দূরে,
চল এক ছুটে একবার আসি ঘুরে,
এলোমেলো একাকার হয়ে যাই, স্মৃতির শহর জুড়ে।
দুর থেকে দূরে আরও দূরে,
হৃদয়ের সবুজ বাগানে,
স্মৃতির শহর জুড়ে, স্মৃতির শহর জুড়ে..........