আমার ডেসটিনি

উজ্জ্বল দাস,

কলকাতা

আমার প্রথম সৃষ্টির ভাষা
তোমাকে স্পর্শ করতে পারেনি তৃষা।
পারেনি তোমার জলছবির-
রঙ্গিন আলোয় স্নান সেরে নিতে।
শুধু চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে-
তোমার জন্য যত্নে রাখা এক একটা মুক্তো।
এক একটা ঝলমলে রাতের আলো-
আজ অমাবস্যার থেকেও নিকষ কালো।

জানো তৃষা,
প্রখর রৌদ্র-
যখন ভুবন ফাটিয়ে তাতিয়ে দিয়ে যায় ধরণী,
খুলে দিয়ে যায় শ্রান্ত পথিকের প্যাচপ্যাচে ভেজা শার্ট,
সেই তাপে আজ আর আমার ফোস্কা পড়ে না।
ইচ্ছে করে না, গায়ে তোমার সুগন্ধি জলতরঙ্গের আতর মাখি।
ইচ্ছে করে না, তোমার ভেজা চোখের জলের ঝাপটা খেতে।
তবু সবটাই তোমাকে নিয়ে লেখা,
আমার প্রথম উপন্যাস "ডেসটিনি"
পড়ে দেখো, নিজেকে আয়নায় দেখতে পাবে।
বলাই বাহুল্য