আলোর দৃষ্টি দাও

সুমিত্রা সাউ গিরি,

কাঁথি, পূর্ব মেদিনীপুরর

মৃত্যুর ক্ষণেই লাশ,বডি,মড়া
তবুও সবার মধ্যেই কেন এতো স্বার্থ,
লোভ,কামনার নেশা?

আলোর প্রত‍্যাশী প্রত‍্যেক প্রাণ
আলোর দৃষ্টি চায় প্রতিটি অন্তর
তবুও মলিনতা,দীনতার অন্ধকার কেন দুচোখে?

ভুলে ভরা এই পৃথিবীতে দেখনধারীর বিপুলতা
আপন সত্তার ইচ্ছেপূরণে ব‍্যাধি,
সংকটের মধ্যে বিচরণ পৃথিবীর গোলকধাঁধায়।

দীপের শিখা আশীর্বাদ স্বরূপ মাথায় না ছুঁইয়ে
আগুন লাগানোর অভ‍্যাসে মগ্ন কেন এই সংসার?

অন্ধকার সে তো আলোরই অভাব
আলো দিয়েই তা আলোকিত
যা কিছু কল‍্যাণকর,শুভদায়ক
নন্দিত,যুক্তিযুক্ত, গ্ৰহণযোগ‍্য
আলোকিত হোক যুগে যুগে
দীপশিখা পুড়িয়ে দিক
সব কলুষিত 'সিস্টেমের ফাঁদ'...