আলাদা আলাদা
সুমিত্রা সাউ গিরি,
কাঁথি, পূর্ব মেদিনীপুর
তোমার পছন্দ আমার পছন্দ
এক হতে হবে এমন কথা
কোথাও বলা নেই।
তোমার শখের সাথে
আমার শখ মিলবে এমনও নয়।
তুমি আর আমি আলাদা আলাদা সত্তা,
আলাদা আলাদা ভালোলাগা,
একেক রকম অনুভব ;
আলাদা আলাদা দেখা- শোনা- বোধোদয়।
তোমার যা অপ্রয়োজনীয় মনে হয়
আমার তা তো একমাত্র অবলম্বন হতে পারে!
অথচ দেখো আমরা সবাই বাঁচতে চাই
শুধু বাঁচার ধরণটা আলাদা আলাদা।