অদৃষ্টের একতারা

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

ভোরের আলোয় মুছে যাওয়া
রাতের কলঙ্ক -----
মনে রাখে আড়ালের অদৃশ্য চোখ

অলৌকিকের কুয়াশায় ঢাকা
মর্মার্থের গোপন মরীচিকা
মন্ত্রগুপ্তির অসাধ্য সাধনে
লুকোচুরি খেলে ।

অপাপবিদ্ধ অসংসারীর মন্ত্রবলে
প্রারব্ধের জন্মান্তরে গমন ---
স্খলিত পাপের অবশেষ
ধূলায় লুন্ঠিত
জীবনের উপকন্ঠে এসে
নতি স্বীকার ।

সঞ্চিত ঋণ পরিশোধে
অক্ষম ক্রিয়মান
অদৃষ্টের একতারায় বাঁধা
বাউলের প্রাণ।।