অবচেতনের ফাঁকে

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

লোকটার জোব্বার ভিতর থেকে
ভেসে আসছে মন মাতানো
জ্যোৎস্নার গন্ধ !
তার ঠিক পিছনেই অমাবস্যার কান্না
উঁকি মারছে

দুইয়ে মিলে এক উন্মত্ত যুগলবন্দীতে
মেতে উঠেছে
কিছু শকুনের দল‌ও আশেপাশে
ঘোরাঘুরি শুরু করেছে
যদি কোন ভাগাড়ের সন্ধান মেলে ।

প্রসন্ন ভোরের ঊষাবর্ণে কাকচক্ষু নদী জেগে উঠে
আড়মোড়া ভাঙতে ভাঙতে
এগিয়ে চলেছে
সহস্র পাতককে গন্ডূষ পান করাতে।