আগুন
কাজল মৈত্র,
রানাঘাট
আয়রে ধোঁয়া ঘরে আয়
চক্ষু দুটি জ্বলে যায়
আগুন যেন গতর খাকী
কালো ধোঁয়ার ভাবনা বাকি
আগুন যেন পাখি এক
দামাল হয়ে ছড়ায় বাঁক
আকাশটাকে পুড়িয়ে ঠিক
আগুন ছড়ায় দ্বিগবিদিক
উপচে পড়ে ধোয়ার কুল
আগুন আমার চক্ষু শুল ।